যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প; ছাড় দিচ্ছে না ইরান
ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন। তবে তেহরান এই পরিস্থিতিকে সহজভাবে নিতে রাজি নয়। ফলে ট্রাম্পের জন্য কাঙ্ক্ষিত জয় পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। একদিকে ট্রাম্প প্রশাসন নৌ অবরোধ বহাল রাখার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে হলে আগে তুলে নিতে হবে অবরোধ।
