কেন প্রতিবাদে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রামে ছাত্রদল নেতাদের ওপর হামলার অভিযোগ এনে ২১ এপ্রিল রাতে এই বিক্ষোভ করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ বিভিন্ন ক্যাম্পাসের নেতাকর্মীরা অংশ নেন।
