নেতানিয়াহুর জন্যই কি ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক?
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান। এদিকে আক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে জেডি ভ্যান্স ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপ হয়। সেখানে ইরান যুদ্ধ নিয়ে বেশি আশাবাদী মন্তব্য করায় নেতানিয়াহুকে সমালোচনা করেন ভ্যান্স। বিশেষ করে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
