ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত; ভোগান্তিতে রোগী
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্টাফদের কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাবির শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ তাদের গায়ে হাত তুলেছে। এই মুহূর্তে জরুরী বিভাগে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা।
