রাজধানীতে ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা কেন?
রাজধানীর ব্যস্ততম সড়কে পথচারী পারাপারে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। কিন্তু এগুলো ব্যবহারের তেমন আগ্রহ দেখা যায় না। এর কারণ হিসেবে সেতু রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অনীহা এবং অনিরাপত্তাকে দায়ী করেছেন পথচারীরা।
