জুলাই সনদ নিয়ে কী বললেন আন্দালিব রহমান পার্থ?
আমাদেরকে বারবার জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানোর পায়তারা চলছে। মনে হচ্ছে যেন উনারাই জুলাইয়ের টেন্ডার নিয়েছেন এবং সাবমিট করেছেন। ৫ মার্চ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিষয়ক মুলতবী প্রস্তাবের আলোচনায় এই মন্তব্য করেন ভোলা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
