ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একে 'আগাম প্রতিরোধমূলক হামলা' বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসরায়েল কাৎজ। এদিকে, এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। শতাধিক ব্যালস্টিক মিসাইল ইসারয়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
