নরসিংদীর নাগরিয়াকান্দী যেন এক ফুলের রাজ্য
এই শীতে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দীতে প্রকৃতি খুলে দিয়েছে তার এক অনন্য রূপ। হলুদের উজ্জ্বলতায় সূর্যমুখী, নানান রঙের কসমস আর পিটুইনিয়া ফুলে ধীরে ধীরে রঙিন হয়ে উঠেছে পুরো প্রান্তর। যেন রঙ আর আলোয় আঁকা এক জীবন্ত চিত্রকর্ম।
