হঠাৎ কেন ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের?
গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এই তথ্য নিশ্চিত করেছে।
