চার বিকল্প থেকে খামেনি বেছে নেবেন কোনটি?
ইরানের শাসনব্যবস্থা এখন চরম চাপে। দেশজুড়ে চলমান বিক্ষোভ আর যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপ নড়বড়ে করে দিয়েছে তেহরানের ক্ষমতার ভিত্তি। প্রশ্ন উঠছে- আয়াতুল্লাহদের জন্য খেলা কি সত্যিই শেষের পথে, নাকি এখনও তাদের হাতে কিছু বিকল্প রয়ে গেছে? সংকট যদি আরও গভীর হয়, তাহলে সরকার কোন পথে এগোবে?
