বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা
মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জের ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। ১১ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যরা এখনও পুলিশ হেফাজতে রয়েছে। এখান থেকে বিজিবি তাদের হেফাজতে নিয়ে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
