২০২৬ সালে কেমন থাকবে বিশ্ব অর্থনীতি?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন বিশ্বব্যাপী উচ্চ শুল্কারোপের। ২০২৫ সালে যা টের পেয়েছে গোটা বিশ্ব। বদলে গেছে বিশ্ব অর্থনীতির কাঠামো। নতুন বছরে যখন সেই চিত্র পাল্টানোর স্বপ্ন দেখছেন অনেকে; তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ২০২৬ সালেও বজায় থাকবে এই পরিবর্তন। শুল্ক অস্থিরতায় কতটা পালটাবে বিশ্ব অর্থনীতি? সে সবই জানাব টিবিএস এক্সপ্লেইনারে।
