তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে হাইকোর্টে ইডি
কয়লা পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু করে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও তার অফিসে। সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ফাইল, হার্ডডিক্স সরিয়ে নেন তিনি।
