‘সরকারের হ্যাঁ প্রচারের কারণে গণভোটের ফলাফল আইনি চ্যালেঞ্জে পড়তে পারে’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বে অতিথি সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে আলোচনায় তিনি বলেন, গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের হ্যাঁ প্রচার অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতে কেউ মামলা করলে সরকারের এই প্রচার আইনি চ্যালেঞ্জে পড়বে। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
