গ্রিনল্যান্ডে কি সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র?
গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্র আপাতত সরে আসছে।এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে, প্রয়োজনে সামরিক পথও খোলা রাখা হচ্ছে । এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউরোপীয় মিত্ররা উদ্বিগ্ন, ন্যাটো ও কংগ্রেসেও বিরোধিতা আছে। অন্যদিকে ইউরোপ ও কানাডা গ্রিনল্যান্ডের সার্বভৌম অধিকার রক্ষা করতে একজোট।
