সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু, আস্থা ফিরছে?
লেনদেন শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল দুদিনে ব্যাংকটিতে নতুন করে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। তবে একই সময়ে পুরোনো আমানতকারীরা তুলে নিয়েছেন ১০৭ কোটি টাকা। ফলে নিট ডিপোজিট ঘাটতি দাঁড়িয়েছে ৬৩ কোটি টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে—সব শঙ্কা কাটিয়ে পরিস্থিতি এখন ইতিবাচক ধারায়।
