মাদুরো গ্রেপ্তার: ট্রাম্পের ‘অনিয়ন্ত্রিত ক্ষমতা’ দেখল বিশ্ব
রাতের অন্ধকারে একটি স্বাধীন দেশের রাজধানীর কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি গায়েব! কী অবাক হচ্ছেন? বিস্মিত হওয়ার মতোই এ ঘটনার কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা দম্ভের সঙ্গে ঘোষণা দিয়েছেন তিনি। এক্ষেত্রে তোয়াক্কা করেননি আন্তর্জাতিক আইনের। এ ঘটনা বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখায়, নিজের লক্ষ্য পূরণে কতটা বেপরোয়া হতে পারেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে- ট্রাম্পের ক্ষমতার লাগাম টানবে কে?
