স্বর্ণ-রূপার রেকর্ড দামের বছর ছিল ২০২৫
বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান; উপহার হিসেবে স্বর্ণ দেওয়ার প্রচলন আছে কম বেশি সব দেশেই। অনেকে নিরাপদ বিনিয়োগ হিসেব স্বর্ণ কেনেন। কেউ কেউ মজুত করেন ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু ২০২৫ সালে এসে সেই চিরচেনা চিত্র অনেকটাই বদলে গেছে। পাল্টে গেছে স্বর্ণ-রূপার বিশ্ব বাজার ব্যবস্থা। ক্রমাগত দামের উত্থান-পতনে এ খাতে বিনিয়োগ করার সাহস পাচ্ছেন না অনেক বিনিয়োগকারী। অপেক্ষায় আছেন নতুন বছরের। কিন্তু নতুন বছরে কি স্বস্তি ফিরবে স্বর্ণ-রূপার দামে? কী বলছেন এ খাতের সংশ্লিষ্টরা? চলুন জেনে আসা যাক টিবিএস এক্সপ্লেইনারে।
