রাজশাহীতে ২০ ঘণ্টাতেও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি
রাজশাহীর তানোরে নলকূপের গর্তে আটকে পড়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ১১ ডিসেম্বর ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় ২০ ঘণ্টা ধরে নলকূপের ৫০ ফুট গভীরে আটকে আছে শিশুটি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শিশুটি যে গর্তে পড়ে গেছে, তার পাশেই এস্কেভেটর দিয়ে ৩৫ ফুট গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এখন রেসকিউ টিম সেই খননকৃত গর্ত থেকে নলকূপের গর্তে সুড়ঙ্গ তৈরি করছে।
