নির্বাচন নিয়ে কারো অভিযোগ থাকবে না: পররাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'সামনে নির্বাচন—এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। প্রফেসর ইউনূস বলেছেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।' ৬ ডিসেম্বর সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
