বিক্ষোভে নামছে ইমরান সমর্থকরা, প্রতিহতের ঘোষণা
পাকিস্তানের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথে। কারাগারে ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্য ও আইনজীবীদের সাক্ষাৎ করতে না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই।
