ট্রাম্পের এমআরআই রিপোর্টে কী জানা গেল?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিজ কার্যালয়ে ডেকে এনে শাসানো। বিক্ষোভকারীদের ওপর যুদ্ধবিমান থেকে মল নিক্ষেপের হুমকি। নিউইয়র্ক সিটির মেয়র মামদানিকে অবৈধ অভিবাসী বলে গ্রেপ্তারের হুঁশিয়ারি। নিজেকে মামদানির চেয়েও সুন্দর বলে দাবি করা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরি বলে প্রশংসায় ভাসানো। বিদেশ সফরে গিয়ে নাচানাচি। ইউক্রেনকে তার ভূমি ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করার প্রস্তাব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদককারবারী অ্যাখ্যা দিয়ে গ্রেপ্তার করতে ৫ কোটি ডলারের পুরষ্কার ঘোষণা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এমন কত যে উদ্ভট সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তার সঠিক হিসেব করা কঠিন। ট্রাম্পের একের পর এক এমন উদ্ভট কথাবার্তা ও সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে- শারীরিকভাবে ফিট তো ট্রাম্প?
