বাউলদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী স্লোগান, মিছিল
বাউল-ফকির-সুফিদের ওপর হামলা ও নিপীড়নের বিচারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে। হয়েছে প্রতিবাদী গানও। এসব কর্মসূচি থেকে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। হামলকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে টিআইবি, আসকসহ বিভিন্ন সংস্থা। সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাগুলো।
