যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মুখ যুদ্ধে কতক্ষণ টিকবে ভেনেজুয়েলা?
বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ভাঙব কিন্তু মচকাব না। মহা ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার অবস্থান এখন অনেকটাই এমন। সম্মুখ যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সমনে যখন পরাজয় নিশ্চিত, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ে কতক্ষণ টেকা যাবে তা নিয়েই যখন প্রশ্ন, তখনও লড়াই করতে চান দেশটির প্রেসিডেন্টে নিকোলাস মাদুরো। সামরিক সক্ষমতায় যোজন যোজন পিছিয়ে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা নত করতে চান না তিনি। উল্টো ঘোষণা দিয়েছেন গেরিলা যুদ্ধের।
