ফ্যাসিস্টদের বিচার না হলে স্বাধীনতা নিরাপদ নয়: সাদিক কায়েম
২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় বলে মন্তব্য করেছেন ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, '২৮ অক্টোবর থেকেই শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়। ওই দিন শেখ হাসিনা ও তার দোসররা আমাদের ভাইদের হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল।' হাসিনা ও কালচারাল ফ্যাসিস্টদের বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয় বলেও সতর্ক করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ২৮ অক্টোবর ঢাবির ডাকসু আয়োজিত '২৮ অক্টোবর প্রেক্ষিত লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান' শীর্ষক আলোচনা সভায় এসব বলেন সাদিক কায়েম।
