কী আলোচনা হতে পারে এবারের আসিয়ান শীর্ষ সম্মেলনে?
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। তিন দিনের এই বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াসহ বহু দেশের শীর্ষ নেতা। আলোচনা হতে পারে বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মিয়ানমার সংকট ইস্যুতে। সম্মেলনের শুরুতেই হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার শান্তিচুক্তি।
