জয়পুরহাটের লকমা রাজবাড়ি ধ্বংসের পেছনে কী রহস্য?
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক লকমা রাজবাড়ি। এক সময় এই রাজবাড়ি কেন্দ্র করে ছিল প্রাসাদসম বিলাস-বহুল বাড়ি, হাতি-ঘোড়া, লোক-লস্কর, সৈন্য-সামন্ত আর বিশাল এলাকাজুড়ে রমরমা জমিদারি। কিন্তু কালের বিবর্তনে ৫০০ বছরের এই জমিদার বাড়ি আজ পরিণত হয়েছে ধ্বংসস্তুপে।
