কেন টমাহক ক্ষেপণাস্ত্র খুঁজছে ইউক্রেন?
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ যখন ক্রমে আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে পশ্চিমা সহায়তার ওপর, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো এক শক্ত বার্তা… টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাচ্ছে না কিয়েভ। মার্কিন প্রশাসন বলছে, অস্ত্রভাণ্ডারের সীমাবদ্ধতা ও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের মতে, এই 'না'-এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব-নিকাশ ও রাজনৈতিক সংশয়। একদিকে ইউক্রেনকে টিকে থাকার লড়াইয়ে সহায়তা দিতে চায় ওয়াশিংটন, অন্যদিকে রাশিয়াকে সরাসরি উস্কে দিয়ে বৈশ্বিক সংঘাতের নতুন অধ্যায়ও খুলতে চায় না হোয়াইট হাউস।
