বাংলাদেশের সঙ্গে বাণিজ্যবিরোধ মেটাতে মোদি কি চাপে?
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার পতন; এক ঝড় বইয়ে দিয়েছে ভারতের বারাণসী শহরের শাড়ি কারিগর ও ব্যবসায়ীদের জীবনে। অবশ্য বিপরীত চিত্রও আছে। শেখ হাসিনার পতন আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে পশ্চিমবঙ্গে। কপাল ফিরেছে স্থানীয় শাড়ি ব্যবসায়ীদের। বাংলাদেশ-ভারতের এই টানাপোড়েন শাড়ি ব্যবসায় কী প্রভাব ফেলছে?
