বিশেষ দিনে চার্চে বন্দুকধারীর হামলা, নিহত ৫, আহত ৮
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর সকালে স্থানীয় দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চার্চের ভেতরে এলোপাতাড়ি গুলি চালানোর পর সেখানে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছু সময়ের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
