কোন মন্ত্রণালয়ের কী প্রকল্প অনুমোদন পেল একনেকে?
৮ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৮ কোটি টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি টাকা ধরা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউসূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
