খাল পরিষ্কার কর্মসূচিতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু স্লোগানের রাজনীতি নয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আর আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না। ২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিএনপি আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
