চীন-ভারতের স্থল বাণিজ্যে কেন বাধা দিচ্ছে নেপাল?
অনেক বুঝিয়ে-শুনিয়েও যখন বন্ধু ট্রাম্পকে শুল্কারোপ করা থেকে ঠেকাতে পারেননি নরেন্দ্র মোদি। তখন পাল্টা কৌশল হিসেবে চিরচেনা দ্বন্দ্ব ভুলে চীনের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে ভারত। উদ্যোগ নিয়েছে চীনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ও তিনটি সীমান্তে বাণিজ্য রুট ফের চালু করার। আর এ তিনটি রুটের একটি নিয়ে আপত্তি জানিয়েছে নেপাল।
