হঠাৎ কেন ওয়াশিংটনে ভিড় করছেন ইইউ নেতারা?
ওয়াশিংটন ডিসিতে সোমবার এক অভূতপূর্ব কূটনৈতিক সমাবেশ ঘটতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতারা।
