ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠকের প্রশংসা করেছে ভারত
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে ভারত। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসেছিলেন। ওই শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত। বৈঠকের পর গত ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, শান্তির খোঁজে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
