দীপু মনির অন্যায় আবদার রাখতেই কলিমুল্লার দুর্নীতি: আইনজীবী
শিক্ষামন্ত্রী থাকাকালে দীপু মনি অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন বলে আদালতকে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। বৃহস্পতিবার ৭ আগস্ট কলিমুল্লাহ এসব কথা আদালতকে বলেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। শুনানি শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
