জাতীয় ঐকমত্য কমিশনের ব্রিফিং
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'তত্ত্বাবধায়ক সরকার' পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস তত্ত্বাবধায়কে একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। ৩১ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক হয়। বৈঠকে ৩০টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
