প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না দলীয় প্রধান। জাতীয় ঐকমত্য কমিশন এই সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি, কমিশন রাজনৈতিক দলগুলোকেও জানিয়ে দিয়েছে। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে বা আপত্তি জানাতে পারবে।
