বিষাদ ও বেদনায় ফিরল ১৬ জুলাই
১৬ জুলাই ২০২৪। রংপুরে পুলিশের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। এই ঘটনায় বেগবান হয় ছাত্র-জনতার আন্দোলন। শেষ পর্যন্ত পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
