কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে জানালো ঐক্যমত্য কমিশন
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে। একমত হয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও। তবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও এর কার্যপরিধি নিয়ে এখনও মতভেদ রয়েছে। আগামীতে আলোচনার মাধ্যমে দলগুলো আরো কাছাকাছি অবস্থানে চলে আসবে বলে আশা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ২ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।
