বাংলাদেশি প্রতিষ্ঠানে ইইউ নিষেধাজ্ঞার আহ্বান ইউক্রেনের
রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম আমদানি করছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছে কিয়েভ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করবে ইউক্রেন।
