নিউজ অব দ্য ডে, ২৫ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসির নাম পরিবর্তন হচ্ছে; কাঠামোতে থাকছে না রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম; ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা। মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্লাস্টিক; বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ২০২৪-এর নির্বাচনের সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার; নূরুল হুদা গ্রেপ্তারের পর আত্মগোপনে যান তিনি, দাবি ডিবির। বিডিআর হত্যাকাণ্ডে ছিল গোয়েন্দা ব্যর্থতা ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা; জানাল তদন্ত কমিশন। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক স্থাপনা পেন্টাগনের প্রতিবেদন; ভুয়া বললেন ট্রাম্প।
