চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, সরকারের সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট নন। ২৪ জুন বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিডিআর কল্যান পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক জিল্লুর রহমান।
