তারেক-ইউনূস বৈঠকের আলোচ্য বিষয় কী?
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু। লন্ডনের ডর্চেস্টার হোটেলে ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুজনের এই বৈঠক শুরু হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
