ইসরায়েলের সঙ্গে যেসব দেশের আমদানি-রপ্তানি বেশি
২০২৪ সালে ইসরায়েল প্রায় ৯,১৫০ কোটি ডলারের পণ্য আমদানি ও ৬,১৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানি ছিল তাদের শীর্ষ আমদানি উৎস, আর যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও চীন ছিল শীর্ষ রপ্তানি গন্তব্য। প্রধান আমদানি পণ্যে ছিল প্রযুক্তিপণ্য, যানবাহন ও ওষুধ; রপ্তানিতে এগিয়ে ছিল ইলেকট্রনিকস, ওষুধ ও হীরা। গাজায় সামরিক অভিযানের কারণে যুক্তরাজ্য ও ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা শুরু করেছে।
