চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে উপকারভোগী হতে পারে সিঙ্গাপুর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ব্যবসা হারানোর শঙ্কায় আছেন চীনের ব্যবসায়ীরা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে তাদের। এরই অংশ হিসেবে দেড় বছরের মধ্যে চীনের ভূখণ্ড থেকে কারখানা স্থানান্তর করতে যাচ্ছে অন্তত ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। CNBC এর প্রতিবেদনে জানানো হয়েছে, আবাসন, জ্বালানি, স্বাস্থ্যসেবাসহ নানা খাতের প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।
