পলাতক পাচারকারীদের জব্দ করা লুটের টাকা কোথায় ব্যয় হবে, জানালেন গভর্নর
পলাতক পাচারকারীদের লুটের জব্দ করা টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা জন্য একটি তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ১৯ মে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
