ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
'ঢাকাবাসী' ব্যানারে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। রাজধানীর গুলিস্থান থেকে নগর ভবন সড়কটির দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন তারা। ১৯ মে নগর ভবনের সামনে তাদের অবস্থান ও বিক্ষোভের কারণে সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
