দিনে ব্যবসায়ী, রাতে শিল্পী
জনপ্রিয় গজল শিল্পী মেসবাহ আহমেদ। ভিন্ন ধারার গায়কী দিয়ে গান পাগল মানুষদের হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন অনেক আগেই। আধুনিক, গজল আর ক্লাসিকাল ঘরানার গান করেই তিনি শ্রোতাদের মন জয় করেছেন। মেসবাহ আহমেদ এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে, গল্প করেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। উপস্থাপনায় মৌসুমী মৌ।
