কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় শিশুদের ভিড়
কুমিল্লা শহরের রামনগরের ডিওএইচএস মাঠে গত ২৪ এপ্রিল শুরু হয় কুটির শিল্প ও বাণিজ্য মেলা। বেসরকারি উদ্যোগের এই আয়োজনে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। মেলায় আকর্ষণের কেন্দ্রে ঠাঁই করে নিয়েছে শিশুদের জন্য আয়োজিত নানা ইভেন্ট।
